বাগেরহাট জেলার সদর থানাধীন কাড়াপাড়া ইউনিয়নের অন্তর্গত ওই কাড়াপাড়া গ্রামেরই শওকত হোসেন নামক এক ব্যক্তির বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায় ঈদের দিন দুপুর বেলা তার বসত ঘরে আগুন লাগে। আগুনের লেলিহান তাণ্ডবে ভষ্মীভূত হয়েছে দিন মজুর শওকত হোসেনের তিলে তিলে গড়া স্বপ্ন মাথা গোজাঁর ঠাঁই এবং অনেক কষ্ট করে সে গরু পুষেছিলেন, গরু লালন পালন করে এই কোরবানির হাটে বিক্রয় করে,সেই বিক্রয়লব্দ প্রায় আড়াই লক্ষাধিক টাকা তার ঘরের ভিতরে ছিল। শুধু তাই নয় ঘরের চাউল,ধান ,গোয়ালের গরুও বাদ পড়েনি আগুনের এই নৃশংশতা থেকে।এ সময় তাদের পরিবারের কেউই বাড়িতে ছিলেন না।
এলাকার লোকজন খবর পেয়ে ছুটে যেয়ে পাশের পুকুর থেকে পানি দিয়ে ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর ভিতরই সক কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছু টাকা অবশিষ্ট আছে যার আংশিক পুড়া এবং আংশিক ভালো। শওকত হোসেন জ্ঞান হারিয়ে পাশে পড়ে আছে।
এ অবস্থায় এলাকাবাসীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি, অন্তত যে টাকাগুলি আংশিক পুড়ে গেছে কিন্তু সিরিয়াল নম্বর বিদ্যমান আছে সেই টাকাগুলির বিনিময়ে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগের মাধ্যমে টাকা গুলো যাতে পেতে পারে সেই বিষয়ে সর্বাত্মক সহযোগীতা করে, এই নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।
//নিজস্ব প্রতিবেদক//
বাউফলে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের ঘটনায় স্ত্রী শ্রীঘরে

