জাতীয় শোক দিবসের ব্যানার খোলা নিয়ে বরিশাল সদর ইউএনও অফিস ক্যাম্পাসে সংঘর্ষ: আহত ৩৫

জাতীয় শোক দিবসের ব্যানার খোলা নিয়ে বরিশাল সদর ইউএনও অফিস ক্যাম্পাসে সংঘর্ষ: আহত ৩৫

 

বরিশালে জাতীয় শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাসভবনের সামনে তার উপস্হিতিতে আনসার সদস্যদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ৩৫ জন।

গতকাল ১৮আগস্ট বুধবার দিবাগত রাত ১০ টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিস কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। রাত১২টা পর্যন্ত ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছিল।পরে ঢাকা বরিশাল মহাসড়কে ময়লার স্তুপ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান কয়েক জন এসে উপজেলা পরিষদ ক্যাম্পাসের ব্যানার খুলতে চাইলে তিনি দিনের বেলায় খোলার জন্য বলেন। তখন তারা চলে গিয়ে পরবর্তীতে অনেক লোক নিয়ে তার উপর হামলা চালায়। তিনি আত্মরক্ষার তাগিদে এ সিদ্ধান্ত নেন বলে জানান।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত জানান,ইউএনওর নির্দেশে আনসার সদস্য গুলি চালালে ৩৫জন গুলিবিদ্ধ হন। আহতদের শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।।

বরিশাল কোতোয়ালি থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান,ব্যানার খোলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে ছাত্রলীগ নেতাকর্মীরা ইউএনও এর বিরুদ্ধে নানা স্লোগান অব্যাহত রাখে।এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়,সংঘর্ষ থামাতে গিয়ে আবু বক্কর ও শরিফুল ইসলাম নামের দুই পুলিশ সদস্য ও এক আনছার সদস্য গুরুতর আহত হয়েছেন।তাদের বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বর্তমানে বরিশাল শহরে বিপুল পরিমান পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল।। গুলি ছোড়ার কারণ জানালেন ইউএনও মুনিবুর রহমান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *