//কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//
কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে।
সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র্যালি,আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।

এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, কচুয়া থানা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান গন। এছাড়া বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু তার বক্তব্যে,জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

