মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় শিক্ষক দিবস- ২০২২ খ্রিঃ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে এদিন উপজেলার বিভিন্ন শিক্ষক সমিতির আয়োজনে এবং প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে
মোসলেমউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ, জেলা আ.লীগ সহ সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা।
গোস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন ও আ.লীগ সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইসচেয়াম্যান আব্দুল কাইয়ুম পুস্প ও মোতাহার পারভীন সুমি,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএস রবিউল ইসলাম সবুজ,আ.লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শামশুল হক।
এছাড়াও কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালালউদ্দিন,অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক রাজনৈনিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

