//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ভোটার হবো নিয়ম মেনে ভোট দিবো যোগ্য জনে এবারে এ প্রতিপাদ্য সামনে রেখে ২ মার্চ বৃহস্পতিবার সকালে ডুমুরিয়ায় জাতিয় ভোটার দিবস পালিত হযেছে।
ঊপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। র্যালীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, উপ সহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা মিঠুন রায়, প্রকল্প বাস্তবায়ন কমাকর্তা আরশাফ হোসেন, রিসোর্স সেন্টার কর্মকর্তা মো মনির হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, নির্বাচন অফিসের মাহাবুব সহ সুধিজন।

