//এম মুরশীদ আলী//
“স্মার্ট বাংলাদেশ প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রূপসায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১০ মার্চ সকালে র্র্্যলী ও আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিচুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মানা, রূপসা থানার এসআই মো. আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মো. আল আমিন শেখ, এসআই শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন সাব অফিসার মো. বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার, অফিস সহায়ক সৈয়দ আজগার আলী সহ রূপসার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

