নদীমাতৃকএই বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষেসাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বরিশাল মৎস্য অধিদপ্তর ওজেলা প্রশাসন । এবারের মৎস্য সপ্তাহের শ্লোগান হলো বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দুর করি।
২৮ আগস্ট শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনওজেলা মৎস্য দপ্তর বরিশালএর যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেনজনাব মোঃশহীদুল ইসলাম উপপরিচালক স্হানীয় সরকার অধিদপ্তর বরিশাল।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়ে তা আগামী ৩সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বরিশালে পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।
এ সময় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময়সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানানো হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জনাব সঞ্জীব সন্যামত, সিনিয়র মৎস্য কর্মকর্তা বরিশাল সদর উপজেলা। জনাব কামরুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল। জনাব অচিন্ত কুমার দাস খামার ব্যবস্থাপক কাশিপুর মৎস্য খামার বরিশাল, চ্যানেল টুয়েন্টি ফোর বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা, দীপ্ত টিভির বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল, যায়যায়দিন এর বরিশাল প্রতিনিধি আরিফুর রহমান, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক: বরিশাল//
ঠাকুরগাঁও রাণীশংকৈলে মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

