অভয়নগরে ডাষ্টবিনে ফেলা আমের আঁটি বিক্রি করে উপার্জন করছে বস্তিবাসি

অভয়নগরে ডাষ্টবিনে ফেলা আমের আঁটি বিক্রি করে উপার্জন করছে বস্তিবাসি

 

 অভয়নগরে ডাষ্টবিনে ফেলা আমের আঁটি নিয়ে দেখে যাচ্ছে অন্যরকম ঘটনা। যশোরের অভয়নগর উপজেলার পৌর-নওয়াপাড়া বেঙ্গলগেট এলাকায় কিছু হত-দরিদ্র রেলবস্তিবাসি ময়লা-আবর্জনার স্তূপথেকে আমের আঁটি সংগ্রহ করে তা আবার বিক্রি করে পেটের খোরাকি যোগাচ্ছে ৷ সরেজমিনে দেখা গেছে , বস্তিবাসি লিপি বেগম ,কাজল,সোনিয়া ,জাহানারা বেগম, মিনা ,রাবেয়া ,রাহিলা ,সাফিয়া বেগম ও সুফিসহ আরো অনেকেই আমের আঁটি সংগ্রহ করছে ৷

অভয়নগরে ডাষ্টবিনে ফেলা আমের আঁটি বিক্রি করে উপার্জন করছে বস্তিবাসি

উপজেলার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কোন নির্দিষ্ট স্থানে ময়লা-আর্বজনা ফেলার জন্য একটি করে ড্রাম রাখা হয়েছে ৷ অনেকে মন্তব্য করছে , ওয়ার্ডবাসি যত ময়লা-আবর্জনা পঁচাবাসি, খাবার খেয়ে ওই ড্রামে জমা করে তেমনি আম খেয়ে আমের আঁটিও ফেলা হয়েছে ৷ প্রতিটি ওয়ার্ডের ড্রামে যত ময়লা জমায়েত হয় সেগুলো পৌরসভার নিযুক্ত কর্মচারি ভ্যানে করে রেলওয়ে বস্তির পাশে ফাঁকা জায়গায় এনে ফেলে যায় ৷

 

কবির ভাষায়:- যেখানে দেখিবে ছাঁই, উড়ায়ে দেখো তাই —পাইলে ও পাইতে পারো মানিক ও রতন ৷ হয়তো অসহায় দরিদ্র বস্তিবাসি মানিক -রতন পাইনি , কিন্তু পেয়েছে ময়লা-আবর্জনার মধ্যে হাজার হাজার আমের আঁটি ৷ তা আবার প্রতি হাজারে বিক্রি করছে ২৫০টাকা ৷ আঁটি সংগ্রহীতা লিপি বেগম জানান, প্রতিদিন প্রায় পাঁচ হাজারের বেশি আঁটি সংগ্রহ করি ৷ এ পর্যন্ত আমরা ষাট হাজারের উপরে আমের আঁটি বিক্রি করেছি ৷ আমের আঁটি কোথায় যায়? ক্রেতা গোলক দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, খুলনা-যশোরের বিভিন্ন নার্সারীর মালিকরা এই আঁটিগুলো কিনে নেয় ৷

 

// মোঃ শফিকুল ইসলাম পিকুল ,অভয়নগর, যশোর  প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

“প্রজেক্ট হিলসা ‍” বৃহদাকার রেস্তোরার খাবরের মূল্য তালিকা নিয়ে জনমনে আতঙ্ক

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *