মহম্মদপুরে মাথা বিহীন মৃতদেহের সন্ধান পাওয়া গেছে, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোপুর ইউনিয়নের কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত পুকুরে বস্তাবন্ধি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।উদ্ধারের পর মৃতদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
মৃত ব্যাক্তির নাম মোঃ আজিজুর রহমান (৩০)। মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবর রহমান ছেলে। সে নানার বাড়ি থাকতেন।তিনি মহম্মদপুর উপজেলার বানিয়াবহু গ্রামের আবুল কাশেমের নাতি। আজিজুর রহমান মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকার আলতাফ উদ্দিনের জামাতা।
ধারণা করা হচ্ছে হত্যাকারীরা দূর থেকে টুকরো করে গাড়িতে এনে ওই স্থানে ফেলে রেখে গেছে মৃতদেহের উদ্ধারকৃত অংশগুলো।তবে কি কারনে কে বা কাহারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
রবিবার সকালে মহম্মদপুর উপজেলার কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পুকুরে বস্তাবন্দি অজ্ঞাত লাশের অংশবিশেষ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ হাফিজুর রহমান।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//
অভয়নগরে ডাষ্টবিনে ফেলা আমের আঁটি বিক্রি করে উপার্জন করছে বস্তিবাসি

