//নিজস্ব প্রতিবেদক//
ভ্যাট লাকসাম সার্কেল এর ইন্সপেক্টর মোদাব্বের এর চাঁদাবাজি হয়রানির শিকার ব্রিক ফিল্ড মালিকরা।
এই সার্কেলের আওতাভুক্ত লাকসাম, মনোহরগন্জ,নাংগলকোট ও চৌদ্দগ্রাম এলাকার ব্রিক ফিল্ড থেকে ইটভর্তি কোন ট্রাক্টর বের হলেই ভ্যাট কর্মকর্তার দোহাই দিয়ে আটক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে এই ভ্যাট সার্কেলের মালিকরা তাদের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পরশোধ করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ দ্বিতীয় কিস্তর টাকা পরিষদের সময়সীমা নির্ধারিত রয়েছে। কিন্তু সময়সীমা পার হওয়ার পূর্বেই বকেয়া ভ্যাট কালেকশনের অজুহাতে পাইকারি হারে রাস্তায় ইট পরিবহনের ট্রাক্টর আটকের মাধ্যমে চাঁদাবাজি ও হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে লাকসাম সার্কেলের কর্মকর্তা মোদাব্বেরকে ফোন করলে তিনি বিষয়টি এড়িয়ে কুমিল্লা জোনাল সার্কেলের ঘাড়ে দায়িত্ব চাপাতে চান।

