//নিজস্ব প্রতিবেদক//
কুমিল্লার দেবিদ্বারের আইরিন সুলতানাকে ১৯ বছর আগে বিয়ে করেন চাঁদপুরের শাহরাস্তির বাদিয়া গ্রামের মো. খোকন মিয়া। বিয়ের পর তাদের সংসারে চার সন্তানের জন্ম হয়। পরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে আসেন।
২০১৯ সালে খোকন মালদ্বীপ চলে যান। একপর্যায়ে কুমিল্লার দাউদকান্দির কাউয়াদি গ্রামের কবির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুলতানার।
১৫ মাস আগে চার সন্তান ও স্বামী খোকনের সংসার ছেড়ে সুলতানা কবিরের বাড়িতে চলে যান। কবিরের সঙ্গে সিলেটের আদালতে বিয়ে করার সময় সুলতানা আগের বিয়ে বিচ্ছেদ হয়েছে জানান।

