পবিত্র রমজানে চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে পাবে ২৩ লক্ষ টাকা

পবিত্র রমজানে চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে পাবে ২৩ লক্ষ টাকা

 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে রমজানে চট্টগ্রামের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় দরিদ্র ও দুস্থ পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হবে। ক’ শ্রেণির পৌরসভায় ২লাখ টাকা গ’ শ্রেণিভুক্ত পৌরসভায় ১ লাখ টাকা এবং প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ টাকা হারে সরকার বরাদ্ধ দিয়েছে।

জন প্রতিনিধিদের মাধ্যমে প্রতি পরিবারে ৪শ ৫০ টাকা করে বণ্টন করা হবে।  সারা দেশে সরকারী নীতি মালা মেনে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুস্থ ও দরিদ্র পরিবারের তালিকা তৈরির জন্য উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় চিঠি প্রেরণ করছেন চট্টগ্রামের প্রতিটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ।

বিষয়টি নিশ্চিত করেছেন, চন্দনাইশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম।

মোঃ হামিদুর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *