//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
ইসলামী ফাউন্ডেশন ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ও সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ মাদক নারী ও শিশু নির্যাতন বাল্য বিবাহ যৌতুক সহ সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: আব্দুল গফফার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ওসি সেখ কনি মিয়া, মড়েল কেয়ার টেকার সাইদুর রহমান, নাজমুল হুদা, আব্দুল গফুর, শরিফুল ইসলাম হাফিজুর রহমান, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম আব্দুল্লাহ,বেলাল হোসেন, ইব্রাহিম, আ: কুদ্দুস প্রমুখ।

