//এম মুরশীদ আলী//
খুলনা শিশু হাসপাতালের কনসালট্যান্ট এবং হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা আহবায়ক ডা: প্রদীপ দেবনাথ। তাঁর নিজ এলাকা রূপসার দেবীপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে গত ২২ অক্টোবর সকালে গরিব ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর মহানগর শাখা সদস্য সচীব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ব্রজেন ঢালী, জেলার যুগ্ম আহবায়ক রাজু দাস, মহানগর শাখার যুগ্ম আহবায়ক তপন কুমার ঘোষ, সাবেক ইউপি সদস্য বশির হায়দার পল্টু, ইউপি সদস্য লিপিকা রানী দাস, মন্দির কমিটির সভাপতি শ্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক দিপক দাস, সহ-সভাপতি তুষার দাস, গোপাল রাহা, রাজু দাস, জয়দেব দাস, দেবাশিষ দেবনাথ, মাদব পাল, গৌতম সাহা, রতন সোম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

