চন্দনাইশ হাছনদন্ডী আকবর ফকির (রঃ) নূরানী মাদরাসার বার্ষিক সভা সম্পন্ন।

চন্দনাইশ হাছনদন্ডী আকবর ফকির (রঃ) নূরানী মাদরাসার বার্ষিক সভা সম্পন্ন।

চট্টগ্রাম ব্যুরো ।।

হাছনদন্ডী হযরত শাহ সৈয়দ আকবর ফকির (রঃ) ফোরকানিয়া ও নূরাণী কিন্ডার গার্ডেন মাদ্রাসার ৫৭ তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণী ও ইদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল গত ১৯ মার্চ মাদ্রাসার সভাপতি জনতা ব্যাংকরে সাবেক প্রিন্সিপ্যাল অফিসার মোঃ নুরুচছফার সভাপতিত্বে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান। প্রধান ওয়ায়েজিন হিসাবে উপস্থিত  ছিলেন দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা আলহাজ্ব শাহ মাওঃ মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী। ত্বকরীর করেন  মাওঃ আনোয়ার হোসনে মজিদি, মাওঃ জসিম উদ্দিন ছিদ্দিকি, মাওঃ মোঃ হোসেন ও মাওঃ মঈন উদ্দিন।  বক্তব্য রাখনে মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন তালুকদার, নজির আহমদ, মোকতার আহমদ, মোঃ ইদ্রিস, রাজিবুল ইসলাম, কালা মিয়া, ওমর ফারুক প্রমুখ।
মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন আকবর ফকির রঃ জামে মসজিদের খতিব মাওঃ আবু তৈয়ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *