পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //
বছর ঘুরে আবার এল সেই বেদনাদায়ক ৯ই পৌষ। আগামীকাল ৯ পৌষ ১৪২৮ বাংলা ২৫ ডিসেম্বর ২০২১,ইং,শনিবার স্বামী দয়ানন্দ অবধূত কর্তৃক প্রতিষ্ঠিত অবধূত সংঘের প্রচারক ও তাঁর অভিন্ন প্রতিচ্ছবি অবধূত সংঘের দ্বিতীয় কর্ণধার পরমব্রহ্ম স্বামী অমলানন্দ অবধূত গুরুমহারাজ এর তিরোধান দিবস উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরের তিরোধানের পূণ্যময় এই দিন তার পূন্যময় অলৈকিক স্মৃতিচারণ। গুরুর নাম সংকীর্তনের মাধ্যমে সন্তপ্ত হৃদয়ে সাশ্রু নয়নে রাতুল চরনে আকুল প্রার্থনা জানাই ।
হে ঠাকুর দূর করো মোদের মোহ গরিমা, মুছে দাও মনের কালিমা।
তাই শ্রী শ্রী মৎ স্বামী অমলানন্দ অবধূত গুরু মহারাজের তিরোধান স্মরনে বরিশার অমৃতাঙ্গণ নতুন বাজার আদি শ্মশান অবধূত মন্দিরে তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে।
৮ পৌষঃ অধিবাস,মঙ্গল ঘট স্থাপন ও উষালগ্নে মন্দির প্রদক্ষিণ
৯ পৌষঃ মহোৎসব,ভোগ আড়তি,মহোৎসবের প্রসাদ বিতরন, মঙ্গল আড়তি,উষলগ্নে গুরুগীতা পাঠ, মন্দির প্রদক্ষিণ ও অনুষ্ঠানের সমাপ্তি।
বি.দ্রঃ অনুষ্ঠানে দীক্ষা প্রদান করা হবে।দীক্ষা প্রদান করবেন,
শ্রী শ্রী শেখরানন্দ অবধূত

