রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন(২৪ জুন)

শুক্রবার পৌর শহরের শিবদিঘী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। মোট ১৬৪৫ ভোটারের মধ্যে ১০৯৯ জন ভোট দেন। ৩১টি ভোট বাতিল বলে গণ্য হয়।

সভাপতি পদে মাহবুব আলম( প্রতিক চেয়ার) ৮৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খায়রুল কবির(রিক্সা) পেয়েছেন ১৯৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মফিজুল ইসলাম সেন্টু( গরুরগাড়ি) ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রাজ্জাক( হ্যারিকেন) পেয়েছেন ৩৮৮ ভোট।

নির্বাচন পরিচালনা করেন মীরডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, সাবেক পৌর আ’লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, আ’লীগ নেতা আব্দুর রশিদ,আ’লীগ নেতা মুক্তার হোসেন,  ও সাংবাদিক খুরশিদ আলম শাওন। প্রসঙ্গত ভোটগ্রহনকালে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *