ডুমুরিয়ায় মাধ‍্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

ডুমুরিয়ায় মাধ‍্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর দুপুরে শিক্ষা ভবনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও উপজেলা শিক্ষক সমিতি বিদায়ী শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদকে ফুলেল শুভেচ্চা ও উপহার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ধননজয় মন্ডল, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, বান্দা কলেজিয়েট স্কুলের অধ‍্যক্ষ সৌমেন মন্ডল, ডুমুরিয়া মাধ‍্যমিক স্কুলের প্রধান শিক্ষক আইযুব হুসাইন, শিক্ষক সমিতির সভাপতি বীরেশ্বর মন্ডল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, মাদ্রাসার সুপার বায়জিদ হুসাইন, বিলায়েত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *