//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুুরিয়া বড় বাজার ধান চাউল ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
২৬ জুন সোমবার সকালে সদস্যদের ঐক্যমতে দ্বিতীয় বারের মতো কমিটির সভাপতি হলেন ইউপি সদস্য হাবিবুর রহমান খান, সাধারন সম্পাদক আমিনুর রহমান খান, সহ সভাপতি আবু বক্কার খান, ও হালিম মোড়ল, সহ সাধারণ সম্পাদক মেহেদি হাসান শেখ লিটু, কোষাধ্যক্ষ আ: ছালাম শেখ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ গাজী, দপ্তর সম্পাদক রবীন্দ্রনাথ কুন্ডু, ক্রীড়া সম্পাদক জোয়াদ্দার রিয়াজুল ইসলাম,প্রচার সম্পাদক আরিফ হোসেন মোল্ল্যা, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ফকির,সমাজকল্যান সম্পাদক মহিউদ্দিন শেখ, আইন বিষয়ক সম্পাদক আ; মজিদ শেখ, কার্যনির্বাহী সদস্য লাবু গাজী, মতিয়ার রহমান বিশ্বাস, আতিয়ার রহমান খান, ইছাক আলী খান, নওশের সরদার।

