সাতক্ষীরা, জেলা প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। (১৮ই মার্চ) বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পুরুষ মেম্বার ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে সাথে নিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা স্ব স্ব দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দেন।
মিছিলে মিছিলে ও স্লোগানে মনোনয়নপত্র জমা দিলেন ৬ নম্বর সোনাবাড়ীয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম, ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকার মাঝি মনিরুল ইসলাম মনি, ৩ নম্বর কয়লা ইউনিয়নের নৌকার মাঝি মাস্টার আসাদুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ২নম্বর জালালাবাদ ইউনিয়নের নৌকার মাঝি প্রভাষক আমজাদ হোসেন, ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, ১ নম্বর জয়নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকার মাঝি সামসুদ্দিন মাসুদ বাবু, স্বতন্ত্র প্রার্থী জয়দেব সাহা সহ ইউপি সদস্য পুরুষ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা তাদের মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।

