কলারোয়া ইউপি নির্বাচন:: ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

কলারোয়া ইউপি নির্বাচন:: ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

জুলফিকার আলী, কলারোয়া, সাতক্ষীরা প্রতিনিধিঃ

আসন্ন কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর ও সাধারণ ওয়ার্ডের মেম্বর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়।

এতে চেয়ারম্যান প্রার্থী জালালাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত আমজাদ হোসেন ও সোনাবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিমের মনোনয়নপত্র ব্যাংকে ঋণ খেলাপির কারণে সাময়িক বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে আগামি ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। তবে মনোনয়ন বাতিল হওয়া জালালাবাদের নৌকার প্রার্থী আমজাদ হোসেন জানান, ‘তিনি পূর্বেই ঋণের টাকা পরিশোধ করেছেন, আপিলে বিষয়টির কাগজপত্র দাখিল করা হবে।’ উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃত ৫১জন প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থী ৪৯জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২৪জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০৫জন প্রার্থী থাকলো। তবে বাতিল দুই চেয়ারম্যান প্রার্থী আপিলের সুযোগ পাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *