গলাচিপা উপজেলা চিকনিকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি এবং নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মনিরকে নিয়ে মোঃ জালাল আহমেদ নামক এটি ফেইসবুক আইডি থেকে মিথ্যা স্টাটাস দেয়াকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয় সাধারণ জনগণ জানান।
স্থানীয় একটি মহল দলীয় কারনে ইউপি সদস্য মোঃ মনিরের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আসলে উল্লেখ অপপ্রচার সম্পূর্ণ বিভ্রান্ত এবং বানোয়াট। এনিয়ে স্থানীয় মোঃ মুজাম্মেল হাওলাদার বলেন। সাধারণ জনগণের ভোটের মধ্যেমেই মনিরের জয় লাভ করেন। এবং এই জয়ের উল্লাসে সাধারণ জনগণ স্থানীয় ভোটাররা তাকে টকার মালা পরিয়ে উল্লাস করে। তাতে কি এমন অপরাধ। এমপি, মন্ত্রীদের টাকার মালা পরায় তাতেকি অপরাধ হয়না। এনিয়ে ইউপি সদস্য মোঃ মনির বলেন। আমার বিরুদ্ধে অপপ্রচারের যদি কোন প্রমাণ দিতে পারে তবে আমি আর শপথ গ্রহণ করবোনা।
উল্লেখ আমার বিরুদ্ধে যেসকল মামলার কথা বলা হয়েছে। সেগুলো মিথ্যা ও বানোয়াট রাজনৈতিক মামলা ছিলো।
কোর্টে আমার বিরুদ্ধে মামলার সত্যতা প্রমাণিত না করতে পারায় আমাকে কোর্ট মামলা থেকে অব্যাহত দেয়। মনির আরও বলেন অপপ্রচার কারি দের সঠিক সময়ে সঠিক জবাব দেয়ার জন্য আমি ও সাধারণ জনগণ প্রস্তুত। প্রয়োজনে আইনের সহায়তা নিবো।
//পটুয়াখালী প্রতিনিধি//
গ্রামীন নারী উদ্যোক্তাদের ‘তথ্য আপা’র হাত ধরে, জয় হোক “লাল সবুজের”

