আজ শান্তিপূর্ণভাবে যশোর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন-

আজ শান্তিপূর্ণভাবে যশোর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন-

নিজস্ব প্রতিনিধিঃ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায়  দীর্ঘদিন লকডাউন চলমান থাকায় কয়েক দফা পিছিয়ে আজ ৬ সেপ্টেম্বর -২০২১ রোজ সোমবার বিশাল  উৎসাহও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী যশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক  নির্বাচন।

যশোর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে পুনরায় জাহিদ হাসান টুকুন ও সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে অন্যান্য  নব-নির্বাচিতরা হলেনঃ সহ-সভপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, যুগ্ম-সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক তৌহিদ মনি এবং সদস্য পদে ছয়জন হলেন- শহীদ জয়, শিকদার খালিদ, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *