সময়ের সাথে সাথে এগিয়ে আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকল প্রার্থীরা শুরু করেছে প্রচার-প্রচারণা। দীর্ঘ সময় ধরে কোভিড-১৯ প্রদূভাবের কারণে থমকে ছিলো মানুষের জীবনযাত্রা। আবারো সব কিছু স্বাভাবিক পরিস্থিতি হলেও আশংকা রয়েছে অনেকের। এরই মধ্যে আসন্ন হয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচন।
মহম্মদপুর উপজেলার ২ নং বিনদপুর ইউনিয়নের ৭ নং ঘুল্লিয়া ও বানিয়া গাতী ওয়ার্ড থেকে নির্বাচিত বর্তমান সফল মেম্বার
ও মেম্বার পদপ্রাথী মোঃ জাহাঙ্গীর আলম । একজন আদর্শবান নেতা মোঃ জাহাঙ্গীর আলম কোলষিত মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে চান। তার স্বপ্ন সাধারণ মানুষের সাথে বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ উত্তোলন, জনগণের চাউল,গম চুরির সম্পূর্ণ বিপক্ষে। জাহাঙ্গীর আলম মনে করেন জনগণ সকল শক্তির উৎস ও রাষ্ট্রের মালিক। একজন জনপ্রতিনিধি জনগণের গোলাম। দালালী মুক্ত জনপ্রতিনিধি হতে চান মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম । গরিব-দুঃখী মানুষের জীবন-মানের উন্নয়নে ও দুঃখ দুর্দশা দূরীকরণে জনপ্রতিনিধির ব্যাপক ভূমিকা রয়েছে। সেই ভূমিকা পালন করতে চান বর্তমান এই মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম ।
সব মহলে প্রশংসনীয় কাজ করার জন্য মেম্বার জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তা রয়েছে আকাশচুম্বী।
//শ্যামল বিশ্বাস, মাগুরা প্রতিনিধি//

