//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//
মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিন ও জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মহম্মদপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে সকালে সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলন ও আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।উপজেলা প্রশাসন, এমপি মহোদয়, উপজেলা আওয়ামী লীগ,পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে,বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার মহোদয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাডঃ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ ইকরাম হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ সুজন শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
ডুমুরিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালিত
বঙ্গবন্ধুর ১০২তম জন্মশতবার্ষিকীতে মাগুরায় দিন ব্যাপি নানা কর্মসূচি পালিত

