আধুনিক বরিশালের রূপকার মেয়র শওকত হোসেন হিরন এর ৮ম মৃত্যুবার্ষিকী

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

আধুনিক বরিশালের রূপকার স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ বরিশাল বাসির নয়নের মনি  বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগ এর  সভাপতি। বরিশাল সদর ৫ আসনের এমপি। আলহাজ্ব শওকত হোসেন হিরন এর আজ  ৮ম মৃত্যুবার্ষিকী

২০১৪ সালে আজকের এ দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আধুনিক বরিশালের রূপকার সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরন।

তিনি না থাকলেও আজও তার প্রতিচ্ছবি ভেসে উঠছে তারই রেখে যাওয়া স্মৃতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে

কোন কোনও মানুষ হন বিশাল বট বৃক্ষের মতো অনেক খানি জায়গা দখল করে রাখেন। মাথার উপরে বিস্তার করে রাখেন অনেক খানি ছায়া।ঝড়ে সেই বট বৃক্ষ উপড়ে গেলে কিংবা কাটা পড়লে ফাকা হয়ে যায় জায়গাটি। শূন্যতা হাকাকার করে। এ্যাডঃ শওকত হোসেন হিরন  চলে যাওয়া তেমন। অনেক খানি জায়গা ফাকা হয়ে গেছে। পরিবার, প্রিয়জন, প্রতিষ্ঠান, এবং বরিশালের  রাজনৈতিক নেতা কর্মীর উপর থেকে সরে গেছে মায়াবী ছায়া।

মৃত্যু এক অঘোম নিয়তি, মানুষের সাধ্য নেই মৃত্যু অতিক্রম করার। তবে মৃত্যুর পরেও বেচে থাকেন কোনও কোনও মানুষ। তার কর্মের মধ্য দিয়ে প্রতিটি মুহুর্ত বেচে থাকেন। নিজের স্বপ্ন ছড়িয়ে রেখে যান চারপাশে। তার স্বপ্নে অনুপ্রানিত হয়ে এগোয় বহু মানুষ। চলে গিয়েও তিনি আসলে চলে যায়নি। তিনি রয়ে গেছেন তার কাছে , প্রিয়জনদের অন্তরে। তার নিজস্ব আলোয় তিনি আলোকিত করে রেখে গেছেন  প্রিয় বরিশালকে। মানুষ চলে যায় থেকে যায় তার কর্ম। এ্যাডঃ শওকত হোসেন হিরন ইতিহাস হয়ে থাকবেন বরিশাল বাসির হৃদয়ে।

English Dainikbiswa

আজ অনাস্থা ভোট। ইমরান খান কোর্টের সিদ্ধান্ত মেনেছেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *