জাতীয় পরিচয় পত্র থেকে পেশা পতিতা শব্দটি বাদ

জাতীয় পরিচয় পত্র থেকে পেশা পতিতা শব্দটি বাদ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ফরিদপুরে ২২ যৌনকর্মীর জাতীয় পরিচয়পত্রে পেশা পতিতা পল্লি র স্থলে গৃহিণী’ লিখে সংশোধিত পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার সংশোধিত এ জাতীয় পরিচয়পত্র পেয়ে তারা বেজায় খুশি এবং আত্মসম্মান ফিরে পেয়েছেন।

এছাড়া আগের পরিচয়পত্রে ঠিকানা পতিতা পল্লি র স্থলে রথখোলা পল্লি’ লেখা হয়েছে। নির্বাচন কমিশনের সার্ভারে থাকা পেশা‘ এবং ঠিকানা সংশোধন করে ২২ যৌন কর্মীর হাতে সংশোধিত পরিচয়পত্র তুলে দেয়া হয়।

ফরিদপুরের শাপলা মহিলা সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও জেলা শিশু সুরক্ষা কমিটির চেষ্টায় ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়।

সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরু আমিন, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও শাপলা মহিলা সংস্থার ব্যবস্থাপনা কমিটির সদস্য শিপ্রা গোস্বামী প্রমুখ।

নাম প্রকাশ না করে নতুন পরিচয়পত্র পাওয়া কয়েকজন যৌনকর্মী জানায়, তাদের জাতীয় পরিচয়পত্রে এতদিন পেশার জায়গায় লেখা ছিল ‘পতিতা’, ঠিকানার স্থানে লেখা ছিল ‘পতিতাপল্লি’। ফরিদপুরের যৌনকর্মীদের দেওয়া এমন পরিচয়পত্র নিজেদের কোনো কাজে লাগেনি। এছাড়া সন্তানের শিক্ষাজীবনের কোনো কাজেও লাগাতে পারেননি তারা। যেখানেই এই কার্ড দেখিয়েছেন, সেখানে নতুন করে অসম্মানিত হতে হয়েছে তাদের। এখন নতুন এ সংশোধিত কার্ড পেয়ে বেশ খুশি তারা।

তারা জানান, ভাগ্যের বিড়ম্বনায় সমাজে নিগৃহীত একটি পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। তারা চান, সন্তানদের যেন তাদের মায়ের ভাগ্য বরণ করতে না হয়। এ জন্য তারা শিশুদের পড়ালেখা শেখাতে আগ্রহী। কিন্তু স্কুলে ভর্তি, জন্মনিবন্ধনসহ নানা কাজে জাতীয় পরিচয়পত্র থাকা স্বত্বেও বিড়ম্বনার মুখে পড়তে হয় তাদের। এ জন্য সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। সংশোধিত জাতীয় পরিচয়পত্র পাওয়ার পর এ জাতীয় সমস্যা ও সম্মানহানির পরিস্থিতির অবসান হবে বলে তারা মনে করেন।

সংশোধিত জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে এমন একটি মহৎ কাজ করতে পেরে খুব ভালো লাগছে। পর্যায়ক্রমে সব যৌনকর্মীর জাতীয় পরিচয়পত্র সংশোধন করে বিতরণ করা হবে।

তিনি বলেন, বিতরণ করা জাতীয় পরিচয়পত্রে পেশার তথ্য লেখা না থাকলেও সার্ভারে সংরক্ষিত তথ্যে পেশা উল্লেখ থাকে।

English Dainikbiswa

বাইডেন-মোদী ভিডিও কলে কি কি আলোচনা হলো…

হাইমচরে ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *