ডুমুরিয়ায় স্বদেশ প‍্রত‍্যাবর্তন দিবস পালিত

ডুমুরিয়ায় স্বদেশ প‍্রত‍্যাবর্তন দিবস পালিত

//ডুমুরিয়া সংবাদদাতা ://

বঙ্গবন্ধু কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে ১৭ মে মঙ্গলবার  বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ‍্যেগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার।  আলোচনা সভায় বক্তব‍্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি  এ‍্যাড, রবীন্দ্রনাথ  মন্ডল,  আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের তথ‍্য ও গবেষণা বিষযক সম্পাদক অজয সরকার, উপজেলা পরিষদের চেয়ারম‍্যান এজাজ আহমম্মেদ গাজী , উপজেলা আওয়ামী লীগের শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, খান আবু বক্কার,  মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, সরদার আব্দুল গনি, অধ‍্যা: বিষ্ণু প্রসাদ মল্লিক, খান শাকুর আহম্মেদ, এ‍্যাড, প্রতাব রায়, আফসার হোসেন, হাসনা হেনা, শীলা রানী মন্ডল, রাখি আক্তার,মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগ  নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, এ‍্যাড:আরশাফুল আলম রাজু, , ছাত্রলীগের খান আবুল বাশার ও মাসুদ রানা প্রমুখ।

বিভিন্ন   ইউনিয়নের আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত  ছিলেন। আলোচনা সভার পূর্বে এক আনন্দ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলযে গিয়ে শেষ হয।  পরে দোয়া অনুষ্ঠিত হয দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *