//ডুমুরিয়া সংবাদদাতা//
ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্রোয়াস্বামী ২৬ মে সকালে ডুমুরিয়া উপজেলার চুকনগরে ৭১ এর ঐতিহাসিক গনহত্যায় শহীদের স্মরনে শ্রদ্ধা নিবেদন শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন। এসময উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণ্রী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, গনহত্যা ৭১ ‘র স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, বীর মুক্তিযোদ্ধা দ্বয নৃপেন্দ্রনাথবিশ্বাস, শেখ আবুল কালাম মহিউদ্দিন, নুর নব্বী খোকা, দীনেশ চন্দ্র রায়, মাষ্টার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যা: ফারুক হোসেন, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, এমপিরসহকারী সমীর দে গোরা, স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভারতীয় হাই কমিশনার স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলেন। এসময গনহত্যা ৭১ ‘র স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বদ্ধভূমি প্রাঙ্গনে একটি হাসপাতাল নির্মানের দাবী তুলে ধরেন। তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন।

