খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালামের সার্বিক সহযোগিতায়- ১১ এপ্রিল সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে দিনব্যাপী রূপসা উপজেলা সদরে মাষ্ক বিহীন পথচারীদের মাঝে মাক্স বিতরন সহ করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য পথচারী ও সাধারন মানুষের মাঝে গণসচেতনতা মূলক প্রচারণা করা হয়।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ মাক্স বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, বিশিষ্ট ক্রীড়াবিদ মি:বাংলাদেশ আজাদ আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

অন্যন্যাদের মধ্য উপস্থিত ছিলেন-এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি,সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আওয়ামীলীগ নেতা মিয়া আরিফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি,যুবলীগ নেতা আ:মজিদ শেখ, ছাত্রনেতা হামীম কবির রূবেল,তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শিমুল হোসেন,ছাত্রনেতা খায়রূজ্জামান সজলসহ নেতৃবৃন্দ।
।। আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো ।।

