//ডুমুরিয়া সংবাদদাতা ,খুলনা//
ডুমুরিয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচীর ইউনিয়ন রিসোর্স পুলের প্রশিক্ষণ ৯ জুন বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে উপজেলা মহিলা বিষযক দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয। উপজেলা নিবাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার,আশা কুঞ্জু ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এ্যাড, শাহানা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ডা: সুলতানা জিনাৎ ফাতেমা প্রমুখ। কর্মশালায় ১৪টি ইউনিয়নের মহিলা উন্নযন কর্মী মাতৃত্বও গর্ভবতি মায়ের স্বাস্থ্য সচেতনা বিষযে প্রশিক্ষণ দেওয়া হয।

