কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি॥
কচুয়ায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিআরডিবি হলরুমে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব(এনডিসি) মোঃ মশিউর রহমান। এসময় প্রকল্পের কী নোট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোঃ রাশেদুল আলম।
এছাড়া ছিলেন, বিআরডিবিরি (ভারপ্রাপ্ত) মহাপরিচালক এস, এম মাসুদুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, বিআরডিবির উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফিরোজ আহম্মেদ শিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মাহেরা নাজনীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ দেবেন্দ্র নাথ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক , সমবায় অফিসার শেখ হুমায়ুন কবির,উপজেলা তথ্য কর্মকর্তা বিজয়া লোপা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার জনাব শেখ বজলুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার(ইরেসপো) প্রবীর কুমার মন্ডল, হিসাব সহকারী শিলু মন্ডল, মাঠ সংগঠক হিরামন মিস্ত্রী ও মানিক মিয়া। ইউপি চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী মহিলা শিক্ষক প্রমূখ।

