ডুমুরিয়া উপজেলা পরিষদের ব্যাযাম ল্যাবট্যারি স্কুল ও স্বাধীনতা চত্বরে সামনে পানি নিষ্কাশনের খালটির দুর্গন্ধ যুক্ত পচা পানিতে শিক্ষার্থী সহ অফিস পাড়া ও জন সাধারনের চরম ভোগান্তি পোহাতে হতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ব্যায়াম স্কুল, স্বাধীনতা চত্বর, কৃষক প্রশিক্ষণ, সেটেলমেন্ট অফিস, খাদ্য অফিস, দলিল লেখক সমিতি ও সাব রেজিষ্ট্র অফিসের সামনে খালের বদ্ধ পানি পচে প্রকট দুর্গন্ধ সৃষ্টি হযেছে। ওই এলাকায় কযেকটি চায়ের দোকানে অফিস পাড়ার আগত শত শত সাধারন মানুষ বসে সময ক্ষেপন করে থাকে। গত দু দিনে খালের পচা পানির দুর্গন্ধে সকলের নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম হযেছে। এছাড়া অফিসের অফিসার সহ ষ্টাফদের দুর্গন্ধে ভিতর দিয়ে অফিস করতে হচ্ছে। দুর্গন্ধটি মারাত্মকভাবে পরিবেশ দুষণ ছড়াচ্ছে। দুর্গন্ধযুক্ত পানিতে বিস্তার ঘটছে মশা-মাছিসহ নানা ধরনের রোগ জীবাণুর ।
এলাকাবাসী জানান, বাসষ্টান্ডের পাশে রাস্তায় নিছে ওই খালের মধ্যে বাজারের বিভিন্ন হোটেলে বর্জ ও বাসা বাড়ির ময়লা আবর্জনা ফেলার কারনে বদ্ধ খালের পানি দুর্গন্ধে সৃষ্টি। সামনে চায়ের দোকানদার সহ দলিল লেখক সমিতি লেখকরা বলেন খালের দুগন্ধ যুক্ত পানি সহ্য করার মতো না বাধ্য হয়ে সইতে খালে জোয়ার ভাটা সৃষ্টি করে দুর্গন্ধ পানি সরিয়ে দিলে এর কিছুটা সুফল পাওয়া যাবে। বিষযটি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে যথাযথ ব্যবস্থা গ্রহনে ভুক্তভোগীরা দাবী জানিয়েছেন।

