নিজস্ব প্রতিবেদকঃ
১৪ মার্চ-২০২১ রোজ রবিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সামি সৌজন্য সাক্ষাৎ করেন- ড. বেনজির আহমেদ বিপিএম ( বার) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়ের সাথে। সাক্ষাতকালে রাষ্ট্রদূত বলেন,মালদ্বীপে কর্মরত প্রায় ১ লক্ষ ৫০ হাজার বাংলাদেশী মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এছাড়া কোভিট-১৯ মোকাবেলা ও টীকাদান কার্যক্রমে মেডিকেল টীম পাঠানোর জন্য মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও দেশের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উভয় দেশের পুলিশের মধ্যে রিয়েল টাইম ইনফরমেশন ও ইন্টেলিজেন্স শেয়ারিং এবং বেস্ট প্রাকটিসসমূহ চর্চার জন্য বাংলাদেশ ও মালদ্বীপ পুলিশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব আরোপ করেন।
এ ক্ষেত্রে উভয় দেশে নোডাল অফিসার নিয়োগ করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি মালদ্বীপ পুলিশকে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ পরিদর্শনের আহ্বান জানান এবং উভয় দেশের পুলিশ অফিসারদের প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মরক স্বাক্ষর করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। রাষ্ট্রদূত সকল বিষয়সমূহে গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মালদ্বীপ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

