//ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়া উপজেলা পরিষদ ও সমাজসেবা দপ্তরের আয়োজনে ৩রা আগষ্ট বুধবার সকালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির প্রতিবন্ধী যাচাই বাছাই করন এক সভা অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে মেড়িকেল অফিসার ডা: সৌরভ বিশ্বাস, থানা অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আতিকুর রহমান জুয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, কমিটির সদস্য সচিব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমাজ সেবক আব্দুল লতিফ জমাদ্দার,।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক আবেদনকারী প্রতিবন্ধী’র সরেজমিনে যাচাই বাছাই ও শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয।
প্রতিবন্ধী ব্যক্তির আধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও ২০১৫ বিধি মালা অনুযায়ী যাচাই বাছাই কার্যক্রম কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ পরিদর্শন করেন।
উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানা গেছে, নুতন প্রতিবন্ধী হওয়ার নিমিত্ত নিধারিত আবেদন ফরম পূরনপূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেড়িকেল অফিসারের প্রত্যায়নসহ উপজেলা সমাজসেবা কার্যলয়ে জমা প্রদান করতে হয। সংশ্লিষ্ট আইন অনুযায়ী উপজেলা কমিটির মাধ্যমে যাচাই বাছাই ও শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয। পরবর্তীতে অনভূক্ত করে প্রতিবন্ধী ব্যক্তির হাতে প্রতিবন্ধী পরিচয পত্র সুর্বণ নাগরিক পরিচয পত্র কার্ড বিতরন করা হয।

