//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //
চিরতারুন্যের দীপ্তিময প্রতিক বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংক্তৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে ৫ আগষ্ট শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যেগে দলীয় কার্যলযে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.রবীন্দ্রনাথ মন্ডল ও মোস্তফা কামাল খোকন, সরদার আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, আওয়ামী লীগ নেতা এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, কেএম হযরত আলী ,আফসার হোসেন জোয়াদার, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ্র ঘোষ, শেখ ইকবাল হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে বিসিবির পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সুস্থতা করে দোয়া অনুষ্ঠিত হয। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

