//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
মহীয়সী বঙ্গমাতার চেতনা অদ্যম বাংলাদেশ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জম্ম বার্ষিকী উপলক্ষ্যে ৮ আগষ্ট সোমবার সকালে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের সেলাই মেশিন বিতরন করা হযেছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক দপ্তরের আয়োজনে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার এর পরিচালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, নিবাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, প্রমূখ। আলোচনা সভা শেষে ৭জন দু:স্থ নারীকে সেলাই মেশিন ও আর্থিক সহযতা প্রধান করা হয়।

