রূপসায় নারী সচেতনতা বৃদ্ধির পারিবারিক পরামর্শর উঠান বৈঠক

রূপসায় নারী সচেতনতা বৃদ্ধির পারিবারিক পরামর্শর উঠান বৈঠক

//এম মুরশীদ আলী//

সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা সেবা সম্পর্কে গত ৮ আগষ্ট সকাল ১০ টায় রূপসার শিয়ালী পশ্চিম পাড়া পল্লীসমাজের সভাপ্রধান শীলা রানী বিশ্বাসের বাড়ি, উঠান বৈঠক করেছে রূপসা ব্র্যাক।

উঠান বৈঠকে বিষদ আলোচনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক নয়ন কুমার ঘোষ। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পল্লী সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করেন। ঘরের কাজ ও সন্তান লালন-পালনের কাজটি সকলে মিলে করবে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি দ্বারা পরিচালিত। ৪ নং পল্লী সমাজের নারী সদস্যদের সরকারি সুবিধা আদায়, জাতীয় হেল্প লাইন নাম্বার, নারী, শিশু নির্যাতনের কুফল বিষয়ে আইনী সহায়তা কোথায় কিভাবে পাবেন। এছাড়া দরিদ্রদের ১০ টাকা ফি নিয়ে আইনী পরামর্শে মামলার সহায়তা প্রদান করে ব্র্যাক। বাল্যবিবাহ থেকে কিশোরী মেয়েদের রক্ষার জন্য ‘মা’ কে আরো সচেতন হতে হবে। একটি বাল্য বিবাহে-একটি জীবন ধ্বংস হতে পারে। এ সকল বিষয়ে আলোচনা করা হয়।

রূপসা ব্র্যাক ব্রাঞ্চের কর্মকর্তা রশিদা মেঘলার পরিচালনায়
পরামর্শ বিষায়ক আলোচনা করেন রূপসার শিয়লী এস.জি.সি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, সাংবাদিক এম মুরশীদ আলী, ব্র্যাক জনস্বাস্থ ও পুষ্টি পিএ তমা রায় প্রমূখ।

এ বৈঠকে ২০ জন নারীর অংশ গ্রহনে আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *