//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশাল নগরীর নদ- নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কীর্তনখোলা নদীর জোয়ারের বিপৎসীমা অতিক্রম করে নগরীতে পানিতে ডুবে গেছে বরিশালের বিভিন্ন এলাকা,ঘরবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান। পূর্নিমার প্রভাবে বরিশাল নগরীর পাশদিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলার নদীর পানি প্রবেশ করে, ডুবে গেছে বরিশাল নগরীর বেশিরভাগ এলাকা।
কীর্তনখোলাসহ দক্ষিনাঞ্চলের সবগুলো নদ- নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে,গত বৃহস্পতিবার দুপুর থেকেই জোয়ারের পানি বরিশাল নগরীর মধ্যে ঢুকে পড়েছেন। এরই মধ্যে বিভিন্ন অলিগলিতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। মৃল শহরের নিচু এলাকায় দুই থেকে তিন ফুট পানির নিচে ডুবে আছে, সরেজমিন ঘুরে দেখা যায়, অনেক বাড়ি ঘর ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ডুবে চরম ভোগান্তির সৃষ্ঠি হয়েছেন। বরিশাল মহানগরের বড় বড় সড়ক গুলো পানিতে ডুবে গেছেন, যেমন বরিশাল নগরীর ভাটিখানা পান্থ সড়ক,সাবান ফ্যাক্টরি,বিসিক,বাজার রোড, শিকদার বাড়ি,স্ব রোড শাঁখারীবাড়ি, কাউনিয়া, ব্রাঞ্চ রোড, নাজির মহল্লা,সদর রোড, হাসপাতাল রোড,আমানতগঞ্জ,পলাশপুর,রসুলপুর,মোহাম্মদপুর, পোর্টরোড,কলাপট্টি,
বেলতলা,তালতলীসহ বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়ায় সাধারন মানুষ দুর্ভোগে পড়েছেন। ভাটিখানা এলাকার এক স্থানীয় চা ব্যাবসায়ীক সুমন যানান বৃহস্পতিবার দুপুর থেকেই জোয়ারের পানি প্রবেশ করা শুরু করে, বিকাল নাগাদ আশেপাশের বাড়িঘরে পানি প্রবেশ করেছে, এতে পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার । এই সড়ক গুলো ডুবে যাওয়ার কারনে চরম দুর্ভোগে পরেছেন সাধারন মানুষ,ও যানবাহন চলাচল কারিরা। এদিকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদীতে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচুতে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে বরিশালের বিভিন্ন অঞ্চল।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ২

