//আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৃতীয় চালান নিয়ে mv uniwisdom জাহাজটি ১৪০০ মেট্রিক টন কার্গো নিয়ে মংলা বন্দরের ৭ নং জেটিতে এসে নোঙ্গর করেছে। জাহাজটির শিপিং এজেন্ট হিসেবে কাজ করছেন ম্যাক শিপিং।
অধিক সাশ্রয়ী ও নিরাপদ বন্দর হওয়ায় দেশের বৃহৎ সর্ব মেগা প্রকল্পের মালামাল এখন মংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হচ্ছে। পদ্মা সেতুর কারণে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ার ফলে সকল ব্যবসায়ীদের মংলা বন্দরের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

