//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ার বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল কলেজের গর্ভানিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শরাফপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পরিপত্রে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া রঞ্জন কুমার তরফদারকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। কমিটিতে আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়। সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অভিভাবক সদস্য, শিক্ষক ও কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

