জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা:
ডুমুরিয়া উপজেলায় আসন্ন শারদীয়া দূর্গা পুজা সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষ্য ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক মত বিনিময সভা অনুষ্ঠিত হয।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ,এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, আনছার ভিডিপি কর্মকর্তা মিশু দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, ইউপি চেয়ারম্যান মনোজ বালা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি আশোক আচার্য্য, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, পুজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক বিভূতি বিশ্বাস, দেবাশিষ চন্দ্র চন্দ, প্রমুখ।
এবছর উপজেলায় ২০৬ মন্দিরে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। এর মধ্যে ডুমুরিয়া ১৬৭টি আড়ংঘাটা ও হরিনটানা অংশে ৩৯ পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।

