রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন রবিউল ইসলাম

রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন রবিউল ইসলাম

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম। রবিবার ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক। সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. রবিউল ইসলাম। সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ন মন্ডল, এম, এম মহিতুর রহমান, মো. জাকির হোসেন, শেখ আওরঙ্গজেব ছোট প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *