ডুমুরিয়ায় আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস পালিত

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া//

“দূর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।  শোভনা বিরাজময়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন। শিক্ষক প্রসেন ঢালীর সঞ্চালনায় আরো  বক্তব‍্য দেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার, মাইকেল মল্লিক, বিদ্যুৎ কুমার মল্লিক, শংকর ঢালী, উপ সহকারী প্রকৌশলী রাসেল আহমেদ, ইউপি সদস্য শেখর মল্লিক, দেবব্রত সরদার, আসাদুজ্জামান পারভেজ প্রমুখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্যোগ মোকাবেলায় বিশেষ মহড়া প্রদর্শন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *