//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
৩রা নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী সহ সহযোগী সংঠনের উদ্যেগে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অন্যান্যের মধ্য বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদার, আবু সাইদ সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, কেএম হযরত আলী, বিষ্ণু প্রসাদ মল্লিক, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, শীলা রানী মন্ডল, তহমিনা বেগম, ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, জেলা যুব মহিলা লীগের যুগ্ন সম্পাদক শিমু আক্তার, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, রবিউল ইসলাম আন্টু,ছাত্রলীগের খান আবুল বাশার শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয।

