ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও সার বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় রবি ২২-২৩ মৌসুমে গম ভূটা, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও  সার বিতরন করা হযেছে। ১৬ নভেম্বর  বুধবার সকালে উপজেলা  অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বক্তব‍্য উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  উপজেলা  কৃষি কর্মকর্তা  মো: ইনসাদ ইবনে আমিন, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান ,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, সাবেক জেলা পরিষদ সদস‍্য শোভারানী হালদার, প্রমুখ।
উপজেলার ১৪ টি ইউনিয়নে    ৫ হাজার ৭০ জন কৃষকের প্রনোদনা হিসাবে  সার হাই ব্রিড জাতের বীজ  ও উফশী  জাতের ধান  বীজ ও সার বিতরন  করা হয।
  প্রধান অতিথি বলেন  কৃষক জাতির মেরুদন্ড। নিজের সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক ভাবে ঘুরিয়ে দাড়াতে হবে।
জাহিদুর রহমান বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *