//আ: রাজ্জাক শেখ, খুলনা//
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, সুস্থ জীবন নিশ্চিত করি’-এই স্লোগানকে সামনে রেখে রূপসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সকল কর্মকর্তা- কর্মচারীদের নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) সকাল সাড়ে ৯ টা হতে সকাল ১০ টা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা হতে সকাল ১০ টা পর্যন্ত বিগত কয়েক মাসের চলমান কর্মসূচির অংশ হিসেবেই এ কার্যক্রম।তাদের উদ্দেশ্য সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পুরো ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা।
এসময় সেবা কেন্দ্রের সকল কর্মকর্তা -কর্মচারী স্বতস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানের দল নেতার নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সফিকুল ইসলাম।এসময় স্বাস্থ্য সেবা,চিকিৎসার উন্নয়নের জন্য সহযোগিতা ও কাগজপত্র ও ময়লা আবর্জনা এদিক-সেদিক না ফেলে ডাস্টবিনে রাখার জন্য তিনি সকলকে আহবান জানান।

