//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল বনাম মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে অমিমাংশিতভাবে শেষ হয । পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল ৪-৩ গোলে হরিদাসকাটি ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।
ম্যান অফ দ্যা ম্যাচ হন বিদেশি খেলোয়াড় ভিকটর এবং সেরা দর্শক নির্বাচিত হন শিক্ষক শ্যামল মন্ডল। খেলায় হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন বশির আহমেদ, সহকারী হিসাবে ছিলেন, মোশারফ হোসেন ও পারভেজ। ধারাভাষ্যকার ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর, মহির উদ্দিন মাহি,শাহাজাহান আলী ও শেখ বাসার। খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন টিপিসি গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রিজ’র সিইও ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, উপস্থিত ছিলেন আ’লীগনেতা নওশের আলী বাগাতি, শিবপদ গোলদার, অশোক দেবনাথ, সমাজ সেবক মিলন মল্লিক, শেখ কামরুজ্জান টিপু, আছাদুজ্জামান পারভেজ, জামিল আক্তার লেলিন, ইউপি সদস্য আ: রশিদ,মাইকেল মল্লিক, তপন পশারী, দেলোয়ার খান, শেখর মল্লিক, নারগিছ খাতুন, ফিরোজা বেগম, ললিতা সরদার দয়াল চক্রবতী, তরুন কান্তি কুন্ডু গনেশ মন্ডল নারায়ন মন্ডল প্রমুখ। আগামী শনিবার ডুমুরিয়া ইউনিয়ন ও ধামালিয়া ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

