//শ্যামল বিশ্বাস,বিশেষ প্রতিনিধি মাগুরা//
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মহম্মদপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ কারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর শাখা কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
১টি যুদ্ধ দীর্ঘ ৯ মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম,বীর প্রতিক সহ অসংখ্য বীরযোদ্ধাদের সাহস আর জীবনের বিনিময়ে অর্জিত ১টি মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার সর্বস্তরের জনগণ সহ বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকদের সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সেতুর নেতৃত্বে মহম্মদপুর উপজেলায় জাতির পিতার প্রতিকৃতিতে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির সূর্যসন্তানদের প্রতি একমিনিট নিরবতার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

