//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
কচুয়ায় খরিফ-১ মৌসুম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় সার,বীজ ও উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের হলরুমে গত বৃহস্পতিবার সকালে সার,বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাসমিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(বাগেরহাট) মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সারোয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কিরন্ময় সরকার,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা প্রমূখ।
উপজেলার ৩হাজার ১শ জন কৃষকের মধ্যে জনপ্রতি ডিএপি সার-১০ কেজি, এমওপি সার-১০ কেজি, ও আউশ ধানের বীজ-৫ কেজি করে বিতরণ করা হয়।

